Web Analytics

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার আদালত। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও গত ১২ জুলাই একই মামলায় জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। গত ১৮ জুন বৃহস্পতিবার তিনি আত্মসমর্পণ করলে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলার আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী জামিনে রয়েছেন।

সৈয়দ আসাদুজ্জামান গত ১০ মে জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে মামলা করেন। আদালত সেদিন সমন দিয়ে ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। কেউ উপস্থিত না হওয়ায় ১৭ জুন জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানাভুক্ত অন্য দুজন হলেন জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।

26 Jul 26 1NOJOR.COM

প্রতারণা ও জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

নিউজ সোর্স

প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২১: ০০
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।