Web Analytics

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। শনিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৪৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ১৬ মে সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে ১৫ মে একই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

16 May 26 1NOJOR.COM

বাজুসের নতুন ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা

নিউজ সোর্স

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় পতন | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১: ৩২আপডেট : ১৬ মে ২০২৬, ১১: ৪০
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪৩৭৪ টাকা পর্যন্ত কমিয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।