Web Analytics

রাজধানীর আরামবাগ এলাকায় ২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি মো. নাজিম উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে কারাগারে থাকা আসামিকে আদালতে আনা হয় এবং রায়ের পর পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মতিঝিল থানাধীন আরামবাগ এলাকায় অভিযান চালায়। আউটার সার্কুলার রোডের পাশে এজিবি কলোনির সামনে থেকে নাজিম উদ্দিনকে আটক করা হয়। তার ব্যাগ ও প্যান্টের পকেট থেকে মোট ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২ দশমিক ৮ কেজি। মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ঘটনার পর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ অক্টোবর অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০২৬ সালের ২৯ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণা করেন।

18 May 26 1NOJOR.COM

২৮ হাজার ইয়াবাসহ নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ঢাকার আদালত

নিউজ সোর্স

মাদক কারবারি নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ মে ২০২৬, ২০: ০৮
রাজধানীর আরামবাগ এলাকায় ২৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি মো. নাজিম উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ম

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।