Web Analytics

তথ্য–প্রমাণ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের একটি বিদ্যালয়ে হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী ছিল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসও এই সম্ভাবনা উড়িয়ে দেয়নি। ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৫ শিশুর মৃত্যু হয়। স্যাটেলাইট চিত্র, স্থানীয় ভিডিও, মার্কিন কর্মকর্তাদের বিবৃতি এবং সমরাস্ত্র বিশেষজ্ঞদের বিশ্লেষণে দেখা যায়, ওই সময় একই এলাকায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি নৌঘাঁটিতেও মার্কিন বাহিনী হামলা চালায়।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ওই অঞ্চলে কোনো ইসরাইলি হামলার বিষয়ে তিনি অবগত নন। জেনেভায় নিযুক্ত ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আলি বাহরাইনি প্রথমে ১৫০ জন শিক্ষার্থী নিহত হওয়ার কথা জানান, পরে সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়ায়। নিহতদের স্মরণে ইরানে বিশাল জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল, হাসপাতাল বা বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে গণ্য।

07 Mar 26 1NOJOR.COM

ইরানে স্কুলে হামলায় ১৬৫ শিক্ষার্থী নিহত, মার্কিন বাহিনীর সম্পৃক্ততার ইঙ্গিত

নিউজ সোর্স

মার্কিন হামলাতেই তেহরানে স্কুলছাত্রীরা নিহত হয়: সিএনএন | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৪: ৫৬আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৫: ২৬
তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের একটি বিদ্যালয়ে হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী ছিল। হোয়াইট হাউসও এই সম্ভাবনা উড়িয়ে দেয়নি। ভয়াবহ ওই হামলায় ১৬৫

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।