Web Analytics

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। রোববার বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের সময় তার পূর্বসূরি নিহত হওয়ার পর আইআরজিসির কমান্ডার-ইন-চিফ পদে নিযুক্ত হন। এর আগে তিনি ১৬ বছর আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দেন এবং ইরান-ইরাক যুদ্ধের সময় সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন। যুদ্ধ শেষে তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন ও আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

শামখানি ইরান-ইরাক যুদ্ধের সময় সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন। দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

01 Mar 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের দুই শীর্ষ কমান্ডারের মৃত্যু নিশ্চিত

নিউজ সোর্স

ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল সরকারি বার্তা সংস্থা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১: ১৪আপডেট : ০১ মার্চ ২০২৬, ১১: ৩৪
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।