Web Analytics

কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমীনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে। সোমবার সংগঠনটির কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের বৈঠকে এ দাবি জানানো হয়।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি রুহুল আমীনকে ১৮ নভেম্বর তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। দীর্ঘদিন কওমি মাদরাসার শিক্ষা ও সংগঠনের সঙ্গে যুক্ত এই আলেমের গ্রেপ্তার ও রিমান্ডে কওমি অঙ্গনের আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী এবং দ্বীনি জনতার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করা হয়।

বৈঠক থেকে সরকারের কাছে তাঁর সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং দেশের আলেম-ওলামার মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি। পাশাপাশি দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রেখে তাঁর সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

23 Nov 26 1NOJOR.COM

মুফতি রুহুল আমীনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চেয়েছে আল-হাইআতুল উলয়া

নিউজ সোর্স

হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া রুহুল আমীনের মুক্তির দাবি আল-হাইআতুল উলয়ার

গ্রেপ্তার ও রিমান্ডে থাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমীনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।