Web Analytics

গাজা উপত্যকায় শনিবার দিনভর ইসরাইলি হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন। আল–শাতি শরণার্থী শিবিরে বিমান হামলায় বহু শিশু প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্র–ইসরাইল সমর্থিত বিতর্কিত সংস্থা ‘জিএইচএফ’-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি গুলিতে ৩৪ জন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৮৮২ জন নিহত ও প্রায় ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন আহত হয়েছেন।

13 Jul 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় একদিনেই নিহত অন্তত ১১০, ত্রাণকেন্দ্রে গুলি করে ৩৪ জনকে হত্যা!

নিউজ সোর্স

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলি সেনাদের গুলিতে গাজায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতেরা ত্রাণ আনতে গিয়েছিলেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।