Web Analytics

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেছেন, লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে এমন কোনো পদক্ষেপ স্বভাবতই স্বেচ্ছাচারী। রোববার হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, এমন পদক্ষেপ মানুষকে নিজের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করতে পারে।

বিচারপতি ভূঁইয়া বলেন, বিপুলসংখ্যক ভারতীয়কে ভোট দেওয়া থেকে বাদ দেওয়ার প্রক্রিয়ার পক্ষে কোনো পাল্টা যুক্তি সমর্থনযোগ্য নয়। তাঁর মতে, ভোটাধিকারপ্রাপ্ত ও ভোটাধিকারবিহীন ভারতীয়—এ ধরনের বিভাজনের স্থান সংবিধানে নেই। ব্যাপক হারে ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে কোনো প্রক্রিয়া সংবিধানের ৩২৬ ও ১৪ নম্বর ধারা লঙ্ঘন করবে বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনার মধ্যে তাঁর এই মন্তব্য এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসআইআরের আওতায় ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ পড়েছে। তবে বিচারপতি ভূঁইয়া তাঁর বক্তব্যে নির্বাচন কমিশন বা এসআইআরের নাম উল্লেখ করেননি।

05 Oct 26 1NOJOR.COM

বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বললেন, ব্যাপক ভোটাধিকার বঞ্চনা স্বভাবতই স্বেচ্ছাচারী

নিউজ সোর্স

লাখো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাকে স্বেচ্ছাচারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। রোববার হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যে পদক্ষেপ লাখ লাখ ভারতীয়কে ভ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।