Web Analytics

লেবাননের সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় শুক্রবার ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। মধ্যরাতের কিছুক্ষণ আগে ব্রিটালের উপকণ্ঠে পার্বত্য নবি স্রেজ এলাকায় পাঁচটি বিমান হামলা চালানো হয়, যা ১৭ এপ্রিল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর প্রথম হামলা। শনিবারও ইসরাইল বিমান হামলা অব্যাহত রাখে।

দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে থাকা এএফপির এক সংবাদদাতা জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন—একটি শহরের উপকণ্ঠে এবং আরেকটি শহরের ভেতরে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ছয়জন উদ্ধারকর্মী ও এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, টায়ার শহরের নিকটবর্তী দেইর কানুন আল-নাহর গ্রামে এক হামলায় রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশনের দুইজন উদ্ধারকর্মী এবং একজন সিরীয় বালিকাসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে।

23 May 26 1NOJOR.COM

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলায় ১০ জন নিহত

নিউজ সোর্স

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ১০ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০: ৪৬আপডেট : ২৩ মে ২০২৬, ১১: ৩৪
লেবাননে ইসরাইলের হামলায় ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার সিরিয়া সীমান্তের কাছের একটি এলাকায় এ হামলা চালানো হয়। শনিবারও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।