Web Analytics

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ ও কার্যকর করার গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাসহ ভারতে থাকা অন্যদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। সম্প্রতি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকেও বিষয়টি উঠেছে। ভারত সরকারকে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ করা এবং কার্যকর যোগাযোগ বা ওয়ার্কিং এনগেজমেন্ট গড়ে তুলতে এ বিষয়গুলো বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা নিশ্চিত করেন, শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদেরসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদেরও সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফেরত চাওয়া হবে। তিনি বলেন, তাদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। ভারতীয় হাইকমিশনার দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। হাইকমিশনার সম্পর্ক তৈরি ও যোগাযোগ বজায় রাখার ওপর জোর দিয়েছেন। বাংলাদেশের জনগণের সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে ইতিবাচক বার্তা বা দৃষ্টান্ত দেখানোর আহ্বান জানানো হয়েছে।

15 Sep 26 1NOJOR.COM

দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যকর করতে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চেয়েছে বাংলাদেশ

নিউজ সোর্স

ভারতের কাছে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ ও কার্যকর করার গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা বলেন।
সচিবালয়ে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।