Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযান শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজারবাইজানের রাজধানী বাকু সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন এবং ইরানকে কেন্দ্র করে নতুন সংঘাত শুরু না করার আহ্বান জানিয়েছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলার সময় এরদোয়ানের এ বক্তব্য আসে। তবে মার্কিন পক্ষ এসব আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতির ইঙ্গিত দেয়নি। একই সময়ে কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

তুরস্কের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন সামরিক পদক্ষেপের প্রভাব শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সীমিত থাকবে না; পুরো অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। এরদোয়ান হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকটের কথাও তুলে ধরেন। তার মতে, এর প্রভাব ইরান ও আশপাশের দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশেও পড়ছে, বিশেষত মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ সমস্যায় থাকা দেশগুলোর ওপর। তুরস্ক কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

10 Nov 26 1NOJOR.COM

ইরান ইস্যুতে নতুন যুদ্ধ এড়াতে ট্রাম্পকে সতর্ক করলেন এরদোয়ান

নিউজ সোর্স

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। এ ধরনের যুদ্ধ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।