শর্টটাইমের লংমার্চ ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য লংমার্চের প্রথম পর্ব শেষ করেছে। বিরোধী জোটের নেতারা বলেছেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে এবং ওয়াদা লঙ্ঘন করছে।