চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১
নোয়াখালী জেলা সদরের পৌর এলাকার দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো. মোসলিম (১২) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত শিশুর লাশের তদন্ত শেষে রোববার সন্ধ্যায় তার নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনেরা।