Web Analytics

দেশের সব সরকারি হাসপাতালে হাম রোগীর চাপ সামাল দিতে শয্যা বাড়ানোর জরুরি নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, শয্যা সংকট দেখিয়ে কোনো হাসপাতাল হাম বা হাম-উপসর্গের রোগীকে ফিরিয়ে দিতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে এবং কেবল জটিল বা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে রেফার্ড করা যাবে। রেফার্ডের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত হামে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে এবং হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৯০ শিশুর।

23 Apr 26 1NOJOR.COM

হাম রোগীর চাপ বাড়ায় সরকারি হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

নিউজ সোর্স

হাম রোগীর চাপ সামালাতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৬: ৪০
হামের রোগীর চাপ সামাল দিতে দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেইসঙ্গে শয্যা সংকট দেখিয়ে কোনো হাসপাতাল থেকে হাম বা হাম-উপসর্গের রোগীকে অন্যত্র ফেরত পাঠানো যাবে ন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।