Web Analytics

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকার জলপথ থেকে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি গবেষক বৃষ্টি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে এ তথ্য নিশ্চিত করে। উদ্ধার হওয়া দেহাবশেষ পিনেলাস কাউন্টির হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের কাছে, ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থের সংলগ্ন এলাকা থেকে পাওয়া যায়।

গত সপ্তাহে জামিল লিমন নামে আরেক বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে নিখোঁজ হন বৃষ্টি। শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পার কাছাকাছি একটি সেতুর ওপর থেকে লিমনের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ লিমনের ২৬ বছর বয়সি রুমমেট হিশাম আবুগারিবেহকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্রসহ পরিকল্পিতভাবে দুজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, লিমনের দেহ একাধিক কালো ট্র্যাশ ব্যাগের ভেতরে পচনধরা অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীদের ধারণা, বৃষ্টির দেহও একইভাবে সরানো হয়েছিল।

পুলিশ এখনো এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।

27 Apr 26 1NOJOR.COM

ফ্লোরিডার ট্যাম্পা বে জলপথে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির দেহাবশেষ উদ্ধার

নিউজ সোর্স

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির দেহাবশেষ উদ্ধার | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২: ৩৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২: ৫০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকার জলপথ থেকে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে ইউনিভার্সিটি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।