সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ
সুন্দরবনে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুদের তৎপরতা। মাত্র দুই দিনে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২১ জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে।
দস্যুদের কথিত চাঁদার ‘কার্ড’ না থাকলেই জেলেদের টার্গেট করা হচ্ছে—এমন অভিযোগের মধ্যেই একের পর এক জেলেকে অপহরণের ঘটনা