Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, সোমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করবেন। এর আগে, ট্রাম্পের সঙ্গে একটি ‘দীর্ঘ ও গুরুত্বপূর্ণ আলোচনা’ এবং পরে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাস্কা সম্মেলনের বিষয়ে ব্রিফিং করেন তিনি। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে প্রস্তুত – আমরা তা পুনর্ব্যক্ত করেছি’। তবে, পুতিন ও ট্রাম্পের ওই বৈঠকে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার প্রধান বিষয়গুলো আমাদের জানিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের শক্তি পরিস্থিতির অগ্রগতিতে প্রভাব ফেলছে।’

16 Aug 25 1NOJOR.COM

আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সোমবার সাক্ষাৎ করবো, যুদ্ধ ও রক্তপাত বন্ধে বিস্তারিত আলোচনা করতে। ট্রাম্পের আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ: জেলেনস্কি

নিউজ সোর্স

ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করবেন জেলেনেস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করবেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।