সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আ. লীগ ভোট ভন্ডুলের ষড়যন্ত্র করছে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। শাহজাহানপুর রেলওয়ে আলিয়া হাফিজিয়া মাদরাসায় এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন চাইলেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে পারবে না। এক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত নই। আরও বলেন, বিগত ১৭ বছর দেশের জনগণ নির্যাতিত হয়েছে। খালেদা জিয়ার ওপরও অমানবিক নির্যাতন করা হয়েছে। তিলে তিলে মারার জন্য সবকিছুই তারা করেছে। গণতন্ত্রকে ধ্বংস করতেই এমনটা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই আওয়ামী লীগের আমলের সকল খুন হত্যার বিচার করবে।
সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।