চট্টগ্রামে দুই বছরেও শেষ হয়নি আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার দুই বছর পূর্ণ হচ্ছে আজ ২৬ নভেম্বর। অথচ এখনো সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। ৪৯ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র চারজন। বাকি সাক্ষীদের সাক্ষ্য, জেরা, যুক্তিতর্ক ও রায় কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে