Web Analytics

নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যে মোতায়েন প্রায় ৬০ জন নরওয়েজিয়ান সেনার একটি অংশকে সরিয়ে নিচ্ছে নরওয়ে। শুক্রবার নরওয়েজিয়ান সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানান, সেনাদের কেউ নিজ দেশে ফিরছেন, কেউ আবার অঞ্চলের অন্য দেশে যাচ্ছেন। এই পদক্ষেপটি আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানকে সতর্ক করে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না এলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে কঠিন পরিণতি হবে। জবাবে তেহরান হুঁশিয়ারি দেয়, হামলা হলে অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে।

নরওয়েজিয়ান জয়েন্ট হেডকোয়ার্টার্সের লেফটেন্যান্ট কর্নেল ভেগার্ড ফিনবার্গ রয়টার্সকে জানান, এসব সেনা স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য দায়িত্বে সহায়তা করছিলেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের মূল দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না, তাই তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক দিনে অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। নরওয়ের সেনারা ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে।

নরওয়ে কতজন সেনা সরাচ্ছে এবং কোন কোন স্থান থেকে তাদের প্রত্যাহার করা হচ্ছে—তা প্রকাশ করা হয়নি।

20 Feb 26 1NOJOR.COM

মার্কিন-ইরান উত্তেজনার মধ্যে নিরাপত্তা ঝুঁকিতে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরাচ্ছে নরওয়ে

নিউজ সোর্স

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।