পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট, যুবক আটক
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাস নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।