Web Analytics

আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামি বড় ধাক্কা খেল লিওনেল মেসির চোটে। গত শনিবার ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার বিপক্ষে প্রীতি ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ইনজুরির কারণে বুধবার মিয়ামির অনুশীলনে ছিলেন না মেসি, যা নিয়ে উদ্বিগ্ন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও মিয়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানো। ক্লাব এখনো তার মাঠে ফেরার সম্ভাব্য সময় জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি জানিয়েছেন, ইনজুরির কারণে ক্লাবের পরবর্তী প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী ২৭ মার্চ স্পেনের বিপক্ষে ফিনালিসিমার আগে মেসি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে ৩৮ বছর বয়সী এই তারকার শতভাগ ফিট হতে কত সময় লাগবে তা অনিশ্চিত। মিয়ামির প্রাক-মৌসুমের শেষ দিকে পাওয়া এই চোট মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।

ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়ামি জানিয়েছে, মেসির শারীরিক অবস্থা ও ফিটনেসের উন্নতির ওপর নির্ভর করবে তার অনুশীলনে ফেরার সময়। পুয়ের্তো রিকোতে ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালের বিপক্ষে প্রীতি ম্যাচটি পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

13 Feb 26 1NOJOR.COM

বিশ্বকাপের আগে মেসির চোটে দুশ্চিন্তায় আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামি

নিউজ সোর্স

মেসির চোটে দুশ্চিন্তায় আর্জেন্টিনা | আমার দেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮: ০০
স্পোর্টস ডেস্ক
সামনে ফুটবল বিশ্বকাপ। এখন চলছে দল গঠনের কাজ আর শেষ সময়ের প্রস্তুতি। এমন মহাগুরুত্ব সময়ে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। বড় এক ধাক্কা খেয়েছে ক্লাব ইন্টার মিয়ামিও। ভক্তদের মন খারা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।