Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে। আরও বলেন, যারা ইরানের ইতিহাস জানে, তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না। খামেনি বলেছেন, ইসরাইলকে ভুলের মাশুল দিতে হবে। ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না।

18 Jun 25 1NOJOR.COM

আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

নিউজ সোর্স

যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে ‘অপূরণীয় ক্ষতি’ হবে: খামেনি

ইরান-ইসরাইল সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করে তবে তাদের ‘অপূরণীয় ক্ষতি’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে। খবর আল-জাজিরা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।