কবে গণভোট জানাবে সরকার
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে পারে। কবে ভোট হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে এর আগে নির্বাচন কমিশন এবং প্রয়োজনে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারে সরকার। কারণ, বিষয়টির সঙ্গে ইসি ও বিভিন্ন দলের সম্পর্ক আছে। ব্যালটে এই গণভোটের দুটি অংশ থাকবে।