Web Analytics

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সম্ভাব্য মোতায়েনের উদ্দেশ্যে লোহিত সাগরের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে ফ্রান্সের বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধে স্থবির হয়ে পড়া এই নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করাই অভিযানের মূল লক্ষ্য। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, একটি বহুজাতিক মিশন এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে নৌচলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে।

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই রণতরি বহরে ইতালি ও নেদারল্যান্ডসের যুদ্ধজাহাজও রয়েছে, যারা বুধবার সুয়েজ খাল অতিক্রম করে দক্ষিণ লোহিত সাগরের দিকে যাত্রা শুরু করেছে। ফ্রান্স ও ব্রিটেন কয়েক সপ্তাহ ধরে একটি প্রস্তাব নিয়ে কাজ করছে, যার লক্ষ্য পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। মাক্রোঁ এই উদ্যোগকে সম্পূর্ণ রক্ষণাত্মক এবং যুদ্ধরত পক্ষগুলো থেকে পৃথক বলে বর্ণনা করেছেন।

তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এই সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

07 May 26 1NOJOR.COM

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে হরমুজে নিরাপত্তা মিশনে ফ্রান্সের রণতরি যাত্রা

নিউজ সোর্স

হরমুজের পথে ফ্রান্সের রণতরি ‘শার্ল দ্য গল’ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০: ৩৮আপডেট : ০৭ মে ২০২৬, ১১: ০৬
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সম্ভাব্য মোতায়েনের উদ্দেশ্যে লোহিতসাগরের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে ফ্রান্সের বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।