লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত
লেবানন সীমান্তবর্তী উত্তর ইসরাইলের একটি এলাকায় বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবিস্ফোরিত কোনো বোমা বা পুরোনো গোলাবারুদ থেকে এ বিস্ফোরণ