Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের মুসলিম দেশগুলোর জনসংখ্যা ও ভূ-কৌশলগত অবস্থানের তুলনায় তাদের অর্থনৈতিক আকার ছোট। ইরানের রাজধানী তেহরানে ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে ভাষণে তিনি এ আহ্বান জানান।

মতপার্থক্য থাকা সত্ত্বেও মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর জোর দেন পেজেশকিয়ান। তাঁর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ইসলামি সহযোগিতা সংস্থার ৫৭টি সদস্য দেশ গুরুত্বপূর্ণ সমুদ্র ও স্থলপথের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এসব দেশের জ্বালানি সম্পদ, তরুণ জনগোষ্ঠী এবং বড় বাজার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পেজেশকিয়ান বলেন, সদস্য দেশগুলোর রপ্তানির মাত্র ১৯ শতাংশ এই গোষ্ঠীর ভেতরে থাকে এবং বাকি অংশ ওআইসির বাইরের দেশগুলোতে যায়। এ পরিস্থিতিতে তিনি মুসলিম দেশগুলোর পারস্পরিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান।

27 Aug 26 1NOJOR.COM

মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বাড়ানোর আহ্বান ইরানের

নিউজ সোর্স

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মুসলিম দেশগুলোকে ইরানের আহ্বান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিশ্বে মুসলিম দেশগুলোর জনসংখ্যা এবং ভূ-কৌশলগত অবস্থানের তুলনায় তাদের অর্থনৈতিক আকার ছোট। তাই এ ক্ষেত্রে আরো সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।