Web Analytics

রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির অন্তত ৫০ থেকে ৫৫ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পারুল ইউনিয়নের সেচাকান্দি এতিমখানা এলাকায় এনসিপির নির্বাচনি উঠান বৈঠকে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রার্থী আখতার হোসেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন আবু রায়হান, আব্দুল গফুর, ইমান আলী, মিজানুর রহমান, বাদশা মিয়া, মিনহাজুল ইসলাম, রোস্তম খান ডিপজলসহ অনেকে। তারা জানান, বিএনপি ও জাতীয় পার্টিতে দেশপ্রেমিক ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন না থাকায় তারা নতুন রাজনৈতিক ধারার দিকে ঝুঁকেছেন। তাদের মতে, এনসিপি সৎ, সাহসী ও জনবান্ধব রাজনীতির বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আখতার হোসেন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এই যোগদান প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তনের পথে হাঁটছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও নেতাকর্মী এনসিপিতে যোগ দেবেন।

06 Feb 26 1NOJOR.COM

পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

নিউজ সোর্স

পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ০৭
উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
রংপুরের পীরগাছায় রাজনীতির মাঠে চমক সৃষ্টি করে বিএনপি ও জাতীয় পার্টির অন্তত ৫০ থেকে ৫৫ জন নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।