Web Analytics

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জুলুসটি বের হয়।

জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনের সড়ক ঘুরে আবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মানুষ অনুষ্ঠানস্থলে আসেন।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা অংশগ্রহণকারীদের বাস আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় অবস্থান করে। উদ্যানের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল করা হয়। সকালে এক পশলা বৃষ্টিতে অনুষ্ঠানের বিভিন্ন অংশ কাদায় ভরে গেলেও বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে জড়ো হন।

27 Aug 26 1NOJOR.COM

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় জশনে জুলুস র‍্যালি ও শান্তি মহাসমাবেশ

নিউজ সোর্স

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীতে একটি বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি বের করা হয়।
বুধবার বেলা ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।