Web Analytics

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘উচ্চকক্ষ গঠন হবে ভোটের অনুপাতে, আসন অনুসারে নয়। জামালপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ বলেন, ‘মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। আমরা বলেছি, উচ্চকক্ষ ভোটের অনুপাতে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না। সে বিষয়ে এখনও ঐকমত্য আসেনি। ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করবো। তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক এবং সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে তা ঘোষিত হোক।’ আরও বলেন, পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

28 Jul 25 1NOJOR.COM

উচ্চকক্ষ ভোটের অনুপাতে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না। সে বিষয়ে এখনও ঐকমত্য আসেনি। ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করবো: নাহিদ

নিউজ সোর্স

আসন নয়, ভোটের অনুপাতে হবে উচ্চকক্ষ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘উচ্চকক্ষ গঠন হবে ভোটের অনুপাতে, আসন অনুসারে নয়। ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চকক্ষ। সে বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আসেনি। ’

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।