Web Analytics

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নাশকতার পরিকল্পনার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, অভিযানের সময় বাসাটিতে অবস্থানরত ১৫ জনকে আটক করা হয়। তারা কেন সেখানে অবস্থান করছিলেন এবং বাসায় কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, মো. হৃদয়, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, আরিফ হোসেন, আবদুল্লাহ আল আমান, মো. আবদুল্লাহ আল নোমান, সোহানুর হোসেন শাহীন, মো. হাসিব, ফারজানা, মো. হাসিব মিয়া ও ওমর ফারুক। পুলিশ বলেছে, মামলার অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রিমন ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

29 Sep 26 1NOJOR.COM

উত্তরায় সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ সোর্স

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।