তিন দিন ধরে সঞ্চয়পত্রের সেবা বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ডাউন থাকায় তিন দিন ধরে বন্ধ রয়েছে সঞ্চয়পত্রের সেবা কার্যক্রম। ফলে নতুন করে সঞ্চয়পত্র কেনা ও বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তুলতে পারছেন না গ্রাহকরা। একই সঙ্গে আয়কর রিটার্ন জমার জন্য প্রয়োজনীয় উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রও