Web Analytics

একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে স্বতন্ত্র শিক্ষা বোর্ডের ১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করেন তারা। অনশনের ৩০ ঘণ্টায় এখন পর্যন্ত দুইজন শিক্ষার্থী অসুস্থ হলেও সরকারের সংশ্লিষ্ট মহল থেকে সাড়া পাননি বলে অভিযোগ। অনশনে অংশ নিয়েছেন ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেছেন, ২০ মে থেকে যৌক্তিক দাবিগুলো আদায়ের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি। দীর্ঘ দুই মাসেরও বেশি শান্তিপূর্ণ আন্দোলনের পর ২৭ জুলাই থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি। ৩১ জুলাই ৯ দিনের মধ্যে সমাধানের জন্য লিখিত আলটিমেটাম দিয়েছিলাম। ১০ দিনেও আমরা সমাধান পাইনি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবে।

12 Aug 25 1NOJOR.COM

একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে স্বতন্ত্র শিক্ষা বোর্ডের ১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

নিউজ সোর্স

স্বতন্ত্র বোর্ডের দাবিতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আমরণ অনশন

একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বিআইটির আদলে স্বতন্ত্র শিক্ষা বোর্ডের ১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।