Web Analytics

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে। রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

চলতি বছরের ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে টুর্নামেন্টটি শুরু হয়। এতে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ২৩ মে শেষ হয়।

আগামীকাল থেকে জাতীয় পর্যায়ে দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল মোট ১৬টি দল অংশ নেবে, যা টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের সূচনা করবে।

03 Jun 26 1NOJOR.COM

বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জাতীয় পর্ব

নিউজ সোর্স

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাল | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৮: ২৮
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ শুরু হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল