Web Analytics

স্পেনের গ্রানাডা শহরের পারকে দে লাস সিয়েন্সিয়াস বিজ্ঞান জাদুঘরে মুসলিম শাসনামলের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বিশেষ প্রদর্শনী চলছে। ‘আল-আন্দালুস ও বিজ্ঞান: অতীতের বৈজ্ঞানিক জগতে ভ্রমণ’ শিরোনামের এই আয়োজন অষ্টম থেকে পঞ্চদশ শতক পর্যন্ত আন্দালুসে জ্ঞান-বিজ্ঞানের বিকাশ তুলে ধরছে। জাদুঘরটি ও এল লেগাদো আন্দালুসি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে প্রদর্শনীটি ২০২৬ সালজুড়ে চলার পরিকল্পনা রয়েছে।

প্রদর্শনীটি গণিত ও জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা-ওষুধবিজ্ঞান ও উদ্ভিদবিদ্যা, পানি ও কৃষিব্যবস্থা এবং নৌবিদ্যা—এই চারটি বিষয়কে ঘিরে সাজানো হয়েছে। আকাশ পর্যবেক্ষণ, সময় নির্ধারণ ও দিকনির্ণয়ে অ্যাস্ট্রোল্যাবের ব্যবহার এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি চিকিৎসাপদ্ধতি, ঔষধি উদ্ভিদের ব্যবহার, সেচখাল, জলাধার, পানি সংরক্ষণ এবং কৃষিকাজে পানির প্রযুক্তিগত ব্যবহারের বিষয়ও রয়েছে।

দর্শকদের জন্য রাখা হয়েছে মধ্যযুগীয় বৈজ্ঞানিক যন্ত্রের প্রতিরূপ, ঐতিহাসিক স্থাপনার মডেল, মানচিত্র, আলোকচিত্র, অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা ও ইন্টার‌্যাকটিভ শিক্ষামূলক উপকরণ। উল্লেখযোগ্য উপকরণের মধ্যে নবম শতকের অ্যাবাকাসের প্রতিরূপ, আরবি ঐতিহ্যের পানির চাকার নমুনা, আলবারাসিনের পানির চাকার ক্ষুদ্র মডেল এবং গ্রানাডার আলহামরা প্রাসাদের মডেল রয়েছে। আয়োজকদের লক্ষ্য নতুন প্রজন্মের সামনে আন্দালুসের বৈজ্ঞানিক ঐতিহ্য তুলে ধরা।

14 Nov 26 1NOJOR.COM

গ্রানাডার প্রদর্শনীতে মুসলিম স্পেনের বিজ্ঞান ও প্রযুক্তির ঐতিহ্য তুলে ধরা হচ্ছে

নিউজ সোর্স

গ্রানাডায় চলছে মুসলিম স্পেনের বিজ্ঞান প্রদর্শনী

স্পেনের গ্রানাডা শহরের বিজ্ঞান জাদুঘরে মুসলিম শাসনামলের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বিশেষ প্রদর্শনী চলছে। এতে অষ্টম থেকে পঞ্চদশ শতক পর্যন্ত আন্দালুসে জ্ঞান-বিজ্ঞানের বিকাশ এবং চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, কৃষি ও নৌবিদ্যায় মুসলিম পণ্ডিতদের অবদান তুলে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।