Web Analytics

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি প্রত্যাশা করছেন, ওআইসিসহ সব রাষ্ট্রই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবে। তিনি বলেছেন, ইরানে যা হচ্ছে তা যুদ্ধাপরাধ। সব ধরনের আন্তর্জাতিক আইন ও কনভেনশন লংঘন করছে ইসরায়েল। এসব ঘটনায় নিরাপত্তা পরিষদের নীরবতা বিস্ময়কর। আমরা চাই, সব দেশ এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোক, কথা বলুক। রাষ্ট্রদূত বলছেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র্রের সাথে আলোচনা অনেক দূর এগোনোর পর হামলা করেছে তেল আবিব। তবে তেহরান এখনও আলোচনার জন্য প্রস্তুত। এই সময় তিনি বাংলাদেশসহ যেসব দেশ ইরানে ভয়াবহ হামলার নিন্দা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। মানসুর বলেছেন, যুদ্ধ আমরা চাই না। কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বে আঘাত আসলে কিছু করার নেই। এই অবস্থা চলতে থাকলে তেলের পরিবহন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব পড়বে।

21 Jun 25 1NOJOR.COM

ইরানে যা হচ্ছে তা যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক আইন ও কনভেনশন লংঘন করছে ইসরায়েল। এসব ঘটনায় নিরাপত্তা পরিষদের নীরবতা বিস্ময়কর। আমরা চাই, সব দেশ এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোক: মানসুর চাভোশি

নিউজ সোর্স

ইরান-ইসরায়েল যুদ্ধ: বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চায় তেহরান

শুক্রবার, ১৩ জুন থেকেই টার্গেট মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইসরায়েলের হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি জীবন গেছে পাঁচ শতাধিক বেসামরিক ইরানির। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে দেশটির রাজধানী তেহরান, বলা চলে শহরটি এখন প্রায় জনমানবশূন্য।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।