Web Analytics

ইসরাইল সেনাবাহিনী বলছে, ইসরাইলে হামলা চালানোর পালটা পদক্ষেপ হিসেবে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। ফেলা হয় অর্ধশতাধিক বোমা। মুহুর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। এসব হামলায় কমপক্ষে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা বন্দর। অভিযোগ রয়েছে বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুথিদের কাছে। এর আগে হুথির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। এতে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়, আটজন হয় আহত।

06 May 25 1NOJOR.COM

ইয়েমেনে পালটা হামলা চালালো যুক্তরাষ্ট্র-ইসরাইল, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা বন্দর

নিউজ সোর্স

ইয়েমেনে পালটা হামলা চালালো যুক্তরাষ্ট্র-ইসরাইল

গুরুত্বপূর্ণ বিমানবন্দরে মিসাইল হামলার জেরে এবার ২০টি যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশটির হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে কয়েক দফায় চালানো হয় এই হামলা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।