Web Analytics

খুলনায় অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ বাহারুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিকালে ডা. বাহার আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালে মেসার্স লুবনা জাহান বাদী হয়ে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, ৯ এপ্রিল আপস-মীমাংসার শর্তে ডা. বাহার জামিন পান, কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা করেননি। শুনানিতে বিষয়টি পুনরায় উত্থাপিত হলে আদালত তা আদালত অবমাননা হিসেবে বিবেচনা করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং বাদীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বাদী লুবনা জাহানের স্বামী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. জাহাঙ্গীর জানান, ডা. বাহারের বিরুদ্ধে প্রতারণা, আর্থিক অনিয়ম ও পারিবারিক বিরোধসংক্রান্ত আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

13 May 26 1NOJOR.COM

খুলনায় অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় আ.লীগ নেতা ডা. বাহারুল আলম কারাগারে

নিউজ সোর্স

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় আ.লীগ নেতা কারাগারে | আমার দেশ

খুলনা ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৬: ৩১
অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় খুলনায় এক আ.লীগ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিকালে ডা. বাহার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।