পেঁয়াজ উৎপাদন হোঁচট খাওয়ার শঙ্কা
পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে থাকলেও এই খাতে কৃষকদের দেওয়া প্রণোদনা হঠাৎ বন্ধ করে দিয়েছে সরকার। এতে পেঁয়াজের উৎপাদন মুখ থুবড়ে পড়ার পাশাপাশি দেশ আবার আমদানিনির্ভর হয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা