Web Analytics

ঝিনাইদহ শহরের কেপিবসু সড়কের ট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে পরিচালিত অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আনুমানিক ৩২ কেজি অবৈধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দুই ব্যবসায়ীকে দোষী বিবেচনা করে আর্থিক জরিমানা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান। সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসানুল কবির এবং ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

13 Aug 26 1NOJOR.COM

ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নিউজ সোর্স

ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান | আমার দেশ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৪: ২৫
ঝিনাইদহ শহরের কেপিবসু সড়কের ট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে পরিচালিত এই অভিযানে ২ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।