Web Analytics

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন, বদলির ফল প্রকাশ এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আগামী ৪ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয়ভাবে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু হবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজিজী বলেন, বদলির জন্য আবেদন গ্রহণের প্রায় দেড় মাস হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। এতে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকেরা চরম দুর্ভোগে পড়ছেন। এই ভোগান্তি কমাতে অবিলম্বে বদলির ফল প্রকাশের দাবি জানান তিনি।

তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে স্কেল অনুযায়ী বেতন পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে নতুন পে স্কেলের সুফল পাবেন, তা অনিশ্চিত। এ জন্য দ্রুত সরকারি নির্দেশনা জারির দাবি করা হয়েছে। নামমাত্র উৎসব ভাতাকে বৈষম্য উল্লেখ করে আসন্ন ঈদে সরকারি শিক্ষকদের মতো শতভাগ উৎসব ভাতাও দাবি করেছে জোট।

27 Oct 26 1NOJOR.COM

পে স্কেল, বদলি ফল ও উৎসব ভাতার দাবিতে ৪ নভেম্বর ঢাকায় এমপিও শিক্ষকদের অবস্থান

নিউজ সোর্স

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচির ঘোষণা

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, বদলির ফল ঘোষণা এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে এবার কঠোর আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর থেকে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হবে।
সোমবার এমপিওভ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।