রাজিবপুরে চড়া দামে সার বিক্রি ও লুটপাট, ডিলার বাতিল চেয়ে কৃষকদের বিক্ষোভ
কুড়িগ্রামের চর রাজিবপুরে সারের কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে দুই বিসিআইসি ডিলারের বিরুদ্ধে। ১ হাজার ৩৫০ টাকা দামের প্রতি বস্তা সার ১ হাজার ৭৩০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে বলে স্থানীয় কৃষকেরা