Web Analytics

উয়েফার প্রবল চাপ ও আইনি পদক্ষেপের আলটিমেটামের পর বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্প, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফইর মূল নথিপত্র ফিফা কাউন্সিল সদস্যদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, সুইজারল্যান্ডের জুরিখে ফিফার প্রধান কার্যালয়ে গিয়ে কঠোর গোপনীয়তা নীতি মেনে এসব নথি দেখা যাবে।

তহবিল বরাদ্দ, বিতর্কিত পুরস্কার প্রদান এবং বিভিন্ন নীতিনির্ধারণী প্রক্রিয়া নিয়ে উয়েফা একশটির বেশি প্রশ্ন তুলেছিল। তবে নথি পরিদর্শনের অনুমতি দিলেও ফিফা বলেছে, প্রক্রিয়াটি হবে অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সীমিত পরিসরের।

আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে প্রকল্পটির স্বচ্ছতা, তহবিল ব্যবস্থাপনা ও সুশাসন নিয়ে উয়েফা এবং ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর ধারাবাহিক প্রশ্ন জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিষয়টি তাঁর পুনর্নির্বাচন প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা যোগ করেছে।

05 Nov 26 1NOJOR.COM

উয়েফার চাপে এফএফই প্রকল্পের নথি দেখতে দেবার সিদ্ধান্ত ফিফার

নিউজ সোর্স

বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত

উয়েফার প্রবল চাপ এবং আইনি পদক্ষেপের আলটিমেটামের মুখে অবশেষে নরম হতে বাধ্য হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণসংস্থা ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্প বা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই)-এর মূল নথিপত্র ফিফা কা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।