Web Analytics

বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে সংস্থাটি সোমবার ঢাকায় ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কোঅপারেশন, ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক প্রথম সমন্বয় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধের ধরন জটিল হয়ে উঠছে। সহিংস উগ্রবাদ, সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ ও ডিজিটাল জালিয়াতি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অপরাধ, ডিপফেক, ভুল তথ্য ও অপতথ্য এখন বৈশ্বিক সমস্যা হিসেবে বিবেচিত। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কূটনৈতিক নিরাপত্তা সহযোগিতা, তথ্য বিনিময় এবং আন্তঃদেশীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম ও মানব পাচার মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদারের সুপারিশ করা হয়।

30 Jun 26 1NOJOR.COM

বৈশ্বিক ও সাইবার অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায় বাংলাদেশ পুলিশ

নিউজ সোর্স

‌চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৭: ৫৩
বাংলাদেশ পুলিশ বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কূটনৈতিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, কার্যকর তথ্য বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।