Web Analytics

আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থাগুলোর জোট অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিজের (এইডা) নির্বাহী পরিচালক অ্যাথেনা রেবার্ন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ গাজার ফিলিস্তিনিদের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি এ মন্তব্য করেন।

রেবার্ন বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, ইসরাইলের অবৈধ উপস্থিতির অবসান এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের দিকে অগ্রগতির ভিত্তিতে বোর্ডটির কার্যক্রম মূল্যায়ন করা উচিত। তাঁর মতে, এসব মৌলিক মানদণ্ডে বোর্ডটি ব্যর্থ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ করা শতাধিক আন্তর্জাতিক ত্রাণ ও সহায়তা সংস্থার প্রতিনিধিত্ব করে এইডা।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের অধীনে বোর্ড অব পিস গঠিত হয়েছে এবং প্রস্তাবটি সহিংসতা কমানোর সুযোগ তৈরি করেছে। তবে একই সঙ্গে এটি ইসরাইলের ‘অবৈধ উপস্থিতি’ আরও পাকাপোক্ত করেছে বলে তাঁর অভিযোগ। রেবার্নের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ লাখ মানুষ গাজায় আটকা পড়ে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল, অথচ সেই সহায়তার প্রবেশ ও বিতরণ নিয়ন্ত্রণ ও সীমিত করা হচ্ছে।

27 Aug 26 1NOJOR.COM

গাজায় ফিলিস্তিনিদের সুরক্ষা ও আত্মনিয়ন্ত্রণে বোর্ড অব পিস ব্যর্থ বলে দাবি এইডার

নিউজ সোর্স

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ

গাজার ফিলিস্তিনিদের মৌলিক অধিকার রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থাগুলোর জোট অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিজের (এআইডিএ) নির্বাহী

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।