ইয়েমেনের তাইজ শহরে সৌদি জোটের হামলা, দুই শিশুসহ নিহত ৩
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। হামলায় আহত হয়েছেন আরো দুজন।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ত