Web Analytics

ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং পুরো প্রক্রিয়াটি তদারকি করেন। গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, মিয়ামি কনস্যুলেট, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সমন্বয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে জোহরের নামাজের পর লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, যা ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মিয়ামি কনস্যুলেটের সমন্বয়ে সম্পন্ন হচ্ছে।

04 May 26 1NOJOR.COM

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থীর লাশ ঢাকায় পৌঁছেছে

নিউজ সোর্স

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের লাশ ঢাকায় | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯: ১২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত লাশ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) ৮টা ৪০ মিনিটে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
লাশ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।