Web Analytics

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৯৯৯-এ কলের মাধ্যমে দিদার নামে এক ব্যক্তিকে মাদকসহ আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপির দুটি পক্ষের সংঘর্ষ দেখতে পায়। সংঘর্ষে মান্না নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয় মাদকচক্র ও তাদের অনুসারীরা পুলিশের ওপর দায় চাপিয়ে প্রায় ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে এসআই আপেল ও এসআই নূর মোহাম্মদ আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ফাহিম, তাহিন ও নিলয় নামে তিনজনকে আটক করেছে পুলিশ। সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

25 Apr 26 1NOJOR.COM

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, দুই এসআই আহত, তিনজন আটক

নিউজ সোর্স

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩ | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৬: ২১
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এই ঘটনায় দুই উপ-পরিদর্শক (এসআই)সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।