ফিলিস্তিনিদের উচ্ছেদে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল
বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক দিক এবং এর ঝুঁকি নিয়ে চিন্তাভাবনা করছে, ঠিক তখনই সামরিক সক্ষমতার অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জোরদার করেছে ইসরাইল। গাজা যুদ্ধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে দেশটি।