Web Analytics

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন। সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অতিরিক্ত আইজি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর আহ্বান জানান। দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ করার কথাও বলেন তিনি। সমাজে ইতিবাচক ভাবমূর্তির ব্যক্তিদের সম্পৃক্ত করে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং পরিচালনার ওপরও গুরুত্ব দেন।

তিনি ডাকাতি মামলা রেকর্ড এবং ঘটনা দ্রুত উদ্ঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন। ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করে সাজার হার বাড়ানো এবং অন্যান্য মামলার নিষ্পত্তির হার বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় সেপ্টেম্বর ২০২৬-এর গুরুত্বপূর্ণ ঘটনাসহ সামগ্রিক অপরাধ পরিস্থিতি, বিভিন্ন মামলার তদন্ত, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, বিচারফল ও সাজার হার নিয়ে আলোচনা হয়। নিরাপদে দুর্গাপূজা উদযাপনের জন্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের ধন্যবাদও জানানো হয়।

28 Oct 26 1NOJOR.COM

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

নিউজ সোর্স

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।